দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেষির হাওরে এ ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দুপুরে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে আহত হন।
পরে স্থানীয়রা হাওরে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ করছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
জে আই